সব মা বাবাই চায় নিজেদের সন্তান যেন ঠিকমতো বেড়ে ওঠে। কিন্তু অনেকেরই সন্তান বয়স হবার পরও বেড়ে ওঠে না। এর ফলে চিন্তিত হয়ে পড়নে তাদের অভিভাবক। তবে, বাচ্চাদের খাবারের কিছু নিয়মকানুন ফলো করলে তারা ঠিকমতো বেড়ে ওঠে। আসুন আমরা জেনে নেই কি খেলে তারা বেড়ে ওঠে।
শিশুর প্রাত্যহিক খাদ্যতালিকায় সঠিক অনুপাতে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি এবং ভিটামিন অন্তর্ভুক্ত করার পাশাপাশি শিশুকে ‘জাঙ্ক ফুড’ খাওয়া থেকে বিরত রাখতে হবে। কিছু কিছু খাবার আছে যা একটি শিশুর উচ্চতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে।
মুরগির মাংস ও ডিম-
প্রোটিন ও নানা পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ মুরগির মাংস খেলে শিশুর হাড় ও মাংস পেশি মজবুত হয়। যা উল্লেখযোগ্যভাবে তাদের উচ্চতা বাড়াতে সাহায্য করে। ডিম খেলেও শিশুর উচ্চতা বাড়ে। ডিমের হলুদ অংশে স্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খুব উপকারী।
দুধ-
দুধে প্রচুর মাত্রায় ক্যালশিয়াম থাকে, যা হাড় মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধ প্রোটিনেরও ভালো উৎস। প্রোটিন কোষ বৃদ্ধিতেও সাহায্য করে। তাই দুধ শিশুদের উচ্চতা বৃদ্ধিতে সহায়ক। দুধ ছাড়াও পনির, টক দই, চিজও খাওয়ানো যেতে পারে।
সবুজ শাক-সবজি-
মেথি, পালং শাক, বাঁধাকপির মতো সবজিতে প্রচুর মাত্রায় থাকে ভিটামিন সি, ভিটামিন কে, ক্যালশিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম। এসব উপাদান শিশুদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে।
সয়াবিন-
সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা দেহের কোষ ও হাড়ের গঠনে সাহায্য করে। তাই শিশুদের ডায়েটে অবশ্যই সয়াবিন রাখা যেতে পারে।
কাঠ বাদাম-
ভিটামিন ও খনিজে ভরপুর কাঠ বাদাম উচ্চতা বৃদ্ধিতে সহায়ক। এতে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই থাকে যা বাচ্চাদের হাড়কেও মজবুত করে।
ওটস-
ওটসে ভিটামিন বি, ই, পটাশিয়াম ও জিঙ্ক থাকে। এটি বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য ভাল। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা শিশুদের পাচনতন্ত্রকে সুস্থ রাখে। পাশাপাশি এতে উপস্থিত প্রোটিন শিশুদের উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে।
ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম