বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লাইফস্টাইল

রমজানে পানিশূন্যতা দূর করার উপায়


DhakaReport24.com || 2022-04-08 10:43:45
রমজানে পানিশূন্যতা দূর করার উপায়

ভ্যাপসা গরমে  রমজান  মাসে রোজা রাখার কারণে স্বাভাবিকভাবেই পানিশূন্যত হতে পারে। সারাদিন পানাহার থেকে বিরত থাকায় ফলে পানিশূন্যতা আরও প্রকট আকারে দেখা দিতে পারে।

তাই একজন প্রাপ্তবয়স্ক মানুষকে অবশ্যই পানিশূন্যতা থেকে রক্ষা পেতে এবং সুস্থ থাকার জন্য দিনে আড়াই থেকে তিন  লিটার পানি পান করতে হবে। শরীরে পানির ঘাটতি দূর না হলে সহজেই নিস্তেজ হয়ে পড়বেন। এ কারণে এ সময়ে নিজেকে সুস্থ রাখা আরও বেশি জরুরি।

পানিশূন্যতা হওয়ার কারণ:
>>ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়ে পর্যাপ্ত পানি পান না করা
>>খাবার তালিকায় পানিসমৃদ্ধ খাবার না রাখা
>>জ্বর বা ডায়রিয়ার মতো অসুস্থতাজনিত কারণে
>>অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় খাবারের কারণেও পানিশূন্যতা হতে পারে
>>দীর্ঘ সময় ধরে পানি না পান করার কারণে শরীর পানিশূন্য হয়ে পড়ে

পানিশূন্যতার লক্ষণ
শরীরে পানিশূন্যতা দেখা দিলে জিহ্ব শুকিয়ে যায় এবং দৃষ্টি ঝাপসা হয়ে আসে। তা ছাড়া  শরীর দুর্বল ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তেরি হয়।

পানিশূন্যতা থেকে কীভাবে মুক্ত থাকবেন
পানিশূন্যতা থেকে মুক্ত থাকার জন্য করণীয় সম্পর্কে বেশ কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও পুষ্টিবিদরা। তা হলো-

>>ইফতার ও সেহরির মধ্যকার সময়ে পর্যাপ্ত পানি পান করা
>>সহজে হজম হয় এমন খাবার খাওয়া
>>ইফতারে ফলের রস ও ফলের পরিমাণ বেশি রাখা
>>সরাসরি রোদে না যাওয়া
>>অতিরিক্ত খাবার না খাওয়া
>>প্রয়োজনে ডাবের পানি বা খাবার স্যালাইন পান করা
>>হালকা শরীর চর্চা করা

অনেকেই পানি পান করতে গিয়ে ফ্রিজ থেকে বের করা ঠাণ্ডা পানি খেয়ে থাকেন যা মোটেও ঠিক নয়। অতিরিক্ত ঠাণ্ডা পানি থেকে বিরত থাকতে হবে। 
যাদের চা পানের অভ্যাস আছে তারা দুধ চায়ের বদলে রং চা পান করতে পারে পরিমিত মাত্রায়। আর পর্যাপ্ত পানির পাশাপাশি খাবারে লাউ, কুমড়ো বা পেঁপে জাতীয় খাবার বেশি রাখলে শরীর পানিশূন্যতা থেকে রক্ষা পাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম