মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিজ্ঞান-প্রযুক্তি

শাস্তির মুখে গুগল, হতে পারে বড় জরিমানা


DhakaReport24.com || 2026-05-27
শাস্তির মুখে গুগল, হতে পারে বড় জরিমানা

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন লঙ্ঘনের অভিযোগে গুগলের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপের প্রস্তুতি চলছে, যা কয়েকশ কোটি ইউরো পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন। সিদ্ধান্তটি আসতে পারে আগামী গ্রীষ্মেই।

অভিযোগ অনুযায়ী, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইউরোপীয় ডিজিটাল বাজার আইনের নিয়ম যথাযথভাবে মানেনি। এই আইনের উদ্দেশ্য বড় প্রযুক্তি কোম্পানির আধিপত্য কমিয়ে বাজারে প্রতিযোগিতা বাড়ানো।

ইউরোপীয় কমিশনের তদন্তে উঠে এসেছে, গুগল সার্চ রেজাল্টে নিজেদের সেবাগুলোকে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছে। এছাড়া অ্যাপ মার্কেটপ্লেসে ব্যবহারকারীদের বিকল্প সেবায় যাওয়ার সুযোগও সীমিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের মার্চে শুরু হওয়া তদন্তের এক বছর পর কমিশন জানায়, গুগলের কার্যক্রম আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও এখনো সন্তোষজনক অগ্রগতি হয়নি।

অন্যদিকে গুগল দাবি করেছে, ইউরোপীয় কমিশনের নির্দেশনা অনুযায়ী পরিবর্তন আনা হলেও তা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে প্রতিযোগিতা আইনের বিভিন্ন মামলায় ইউরোপীয় ইউনিয়ন গুগলকে একাধিকবার জরিমানা ও তদন্তের মুখে ফেলেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম