মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিজ্ঞান-প্রযুক্তি

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব


DhakaReport24.com || 2025-10-17
নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব

গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব কনটেন্ট নীতিমালা ভাঙার কারণে নিষিদ্ধ হওয়া নির্মাতাদের নতুন চ্যানেল চালু করার সুযোগ দিচ্ছে। এই সিদ্ধান্তকে প্রতিষ্ঠানটির কনটেন্ট নিয়ন্ত্রণনীতির বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

প্ল্যাটফর্মটির নতুন নীতিমালা অনুযায়ী, আগে স্থায়ীভাবে নিষিদ্ধ চ্যানেলের নির্মাতারা এক বছরের পর নতুন চ্যানেল তৈরির জন্য আবেদন করতে পারবেন। তবে এ জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আগের চ্যানেলের ভিডিও বা সাবস্ক্রাইবার নতুন চ্যানেলে স্থানান্তর হবে না, ফলে নতুন চ্যানেল থেকে সরাসরি আয় শুরু করা যাবে না।

নতুন সুযোগের আবেদন যাচাইয়ের সময় ইউটিউব নির্মাতার আগের নিয়মভঙ্গের কারণ এবং প্ল্যাটফর্মের বাইরের আচরণও বিবেচনা করবে। কপিরাইট লঙ্ঘন বা ‘ক্রিয়েটর রেসপনসিবিলিটি’ নীতিমালা ভঙ্গকারীরা এই সুবিধা পাবেন না।

ইউটিউব জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে এই নতুন সুবিধা চালু হবে এবং উপযুক্ত নির্মাতারা ইউটিউব স্টুডিও থেকে আবেদন করতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন শুধু নির্মাতাদের দ্বিতীয় সুযোগ নয়, এটি ইউটিউবের ওপর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের প্রতিফলনও।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম