মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াটসআ্যাপের নতুন সুবিধা 'ভয়েস টু টেক্সট'


DhakaReport24.com || 2024-06-17 18:38:00
হোয়াটসআ্যাপের নতুন সুবিধা 'ভয়েস টু টেক্সট'

ছবি, ভিডিও ও নানা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করেন। এতে টেক্সটের পাশাপাশি চ্যাটিংয়ের জন্য ভয়েস নোট পাঠানো যায়। এবার এই ভয়েস নোটে বাড়তি সুবিধা দিতে যাচ্ছে মেটা। এর ফলে ভয়েস নোট টেক্সটে অনুবাদ করতে পারবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়া ভয়েস ট্রান্সক্রিপশন সুবিধাটি, যারা ভয়েস নোটের চেয়ে টেক্সট পড়তে বেশি পছন্দ করেন তাদের জন্য এটি বেশ কার্যকর। যা ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ (ব্রাজিল), রাশিয়ান ও হিন্দি এই ৫ ভাষায় অনুবাদ করা যাবে। এটি বর্তমানে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে রোল আউট করা হয়েছে। গুগল প্লে স্টোরে বেটা ভার্সনে গিয়ে সেটি অ্যাক্সেস করা যাবে। তবে এই মুহূর্তে এটি পুরোপুরি রোল আউট না হওয়ার কারণে সবাই ফিচারটির সুবিধা নিতে পারবেন না।

ট্রান্সক্রিপশন ফিচার ছাড়াও আরো একটি ফিচার নিয়ে আসছে মেটা। গ্রুপ কল ও ভিডিও কল উন্নত করার লক্ষ্যে স্ক্রিন-শেয়ারিং ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ব্যবহারকারীরা যাতে আরও বেশি করে গ্রুপ কল ও ভিডিও চ্যাট করে তার জন্যই এমন সিদ্ধান্ত। স্ক্রিন-শেয়ারিং ফিচারের পাশাপাশি গ্রুপ কলে সদস্য সংখ্যা বাড়ানো এবং স্পিকার স্পটলাইট ফিচার্স আনছে মেটা। এই সুবিধা প্ল্যাটফর্মে চলে এলে জুম ফেসটাইম ও গুগল মিটের মতো অ্যাপগুলোকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় থাকবে হোয়াটসঅ্যাপ। সংস্থাটি গত বছর আগস্টেই স্ক্রিন-শেয়ারিং ফিচার নিয়ে এসেছে। স্ক্রিন-শেয়ারিংয়ের পাশাপাশি গ্রুপ ভিডিও কলে সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম