সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ১২, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিজ্ঞান-প্রযুক্তি

২০২০: গুগল যেসব পণ্যকে বিদায় জানিয়েছে...


DhakaReport24.com || 2021-01-12 18:54:45
২০২০: গুগল যেসব পণ্যকে বিদায় জানিয়েছে...




বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল ম্যাপ কিংবা অ্যান্ড্রয়েড যখন যেটায় হাত দিয়েছে সবটাতেই সফল হয়েছে। তবে বেশকিছু পণ্য ও সেবা সাময়িকভাবে ভোক্তাদের মধ্যে সাড়া জাগালেও তা ছিল ক্ষণস্থায়ী। এগুলোর কিছু নতুন পণ্যের কারণে আবেদন হারিয়েছে। আবার কিছু ব্যবহারকারী ধরে রাখতে ব্যর্থ হয়েছে। ২০২০ সালে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে এমন ১৪টি পণ্য নিয়ে আয়োজনের আজ দ্বিতীয় পর্ব—

পাসওয়ার্ড চেকআপ এক্সটেনশন
২০১৯ সালে উন্মোচন করা ক্রোম এক্সটেনশন ছিল পাসওয়ার্ড চেকআপ এক্সটেনশন, যা হ্যাকিং বা অন্য কারণে ব্যবহারকারীর অনলাইনে প্রকাশ পাওয়া পাসওয়ার্ড সম্পর্কে সতর্ক করত। স্বতন্ত্র অ্যাপ হিসেবে পাসওয়ার্ড চেকআপ এক্সটেনশন বাদ দিয়ে এখন সরাসরি ক্রোম ব্রাউজারের সঙ্গে সেবাটি ইন্টিগ্রেটেড করা হয়েছে। যে কারণে গত বছর আগস্টে পাসওয়ার্ড চেকআপ এক্সটেনশন অ্যাপকে বিদায় জানিয়েছে গুগল।

ফোকালস বাই নর্থ

গুগলের কাস্টম-বিল্ট স্মার্ট গ্লাস ছিল ফোকাল বাই নর্থ। উন্মোচনের এক বছরের মাথায় গত বছর জুলাইয়ে পণ্যটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছে গুগল। ওয়্যারলেস প্রযুক্তিতে সংযুক্ত অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস থেকে বিভিন্ন তথ্য দিতে পারত এ গ্লাস। ফোকালস বাই নর্থকে অধিগ্রহণের পরই পণ্যটি বন্ধের ঘোষণা দেয়া হয়। যে কারণে গুগলের প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

গুগল ফটোস প্রিন্ট


গুগলের ফটো প্রিন্টিং সার্ভিস ছিল গুগল ফটোস প্রিন্ট। গত বছর ৩০ জুন অটোমেটেড ফটো প্রিন্টিং সেবা ফটোস প্রিন্ট বন্ধের ঘোষণা দেয় গুগল। সেবাটি সর্বশেষ ৩০ দিনের ধারণ করা ফটো থেকে বেস্ট ১০টি ফটো স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট করে ব্যবহারকারীর হোমে পাঠাতে পারত। গত বছরই ফেব্রুয়ারিতে সেবাটি চালু করা হয়। সে হিসেবে এটি চালু ছিল মোটে পাঁচ মাস।


পিজিয়ন ট্রানজিট


গুগলের ক্রাউড-সোর্সড ট্রানজিট অ্যাপ ছিল পিজিয়ন ট্রানজিট। গুগলের একগুচ্ছ অ্যাপ ও সেবার মতোই কভিড-১৯ মহামারীর মধ্যে পিজিয়ন ট্রানজিট অ্যাপকে বিদায় জানানো হয়েছে। অ্যাপটি গুগলের পরীক্ষামূলক ‘গুগলস এরিয়া ১২০’ প্রকল্পের অংশ ছিল। অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে গুগল জানায়, কভিড-১৯ মহামারীর অনিশ্চয়তার মধ্যে পিজিয়ন ট্রানজিট অ্যাপ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।

সুলেস


গুগলের ‘হাইপারলোকাল’ অ্যাপ সুলেস। এটিও প্রতিষ্ঠানটির পরীক্ষামূলক ‘গুগলস এরিয়া ১২০’ প্রকল্পের অংশ ছিল। এর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী ব্যক্তিদের গ্রুপ কার্যক্রমের তথ্য জানতে পারতেন ব্যবহারকারী। গত বছর ১২ মে পরীক্ষামূলক পর্যায়ে থাকা সুলেস অ্যাপকে বন্ধ করে গুগল এবং বিবৃতিতে জানায়, যে উদ্দেশ্য নিয়ে অ্যাপটির পরীক্ষা চালানো হচ্ছিল, সে খাতে এখনই বিনিয়োগের উপযুক্ত সময় নয়।

সূত্র: গ্যাজেটস নাউ