শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ধর্ম ও মিথ

রমজানের প্রথমার্ধেই ৮২ লাখ মুসল্লির ওমরা পালন


DhakaReport24.com || 2024-03-25 15:39:45
রমজানের প্রথমার্ধেই ৮২ লাখ মুসল্লির ওমরা পালন

পবিত্র রমজানে ওমরা অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। তাই এই মাসে ওমরা পালনের জন্য মক্কা-মদিনায় স্বাভাবিকের চেয়ে বেশি মুসল্লির আগমন ঘটে। চলমান রমজানে এখন পর্যন্ত ওমরা পালন করেছেন ৮২ লাখেরও বেশি মুসল্লি। যদিও এবারের রমজানে একবারের বেশি ওমরা পালনে নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরবের।

সোমবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পবিত্র এই মাস শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৮২ লাখ ৩৫ হাজার ৬৮০ জন মুসল্লি ওমরা পালন করেছেন।

হজ বছরের নির্দিষ্ট সময় পালন করা হলেও বছরের যেকোনো সময় মুসলমানরা ওমরা পালন করতে পারেন। আর পবিত্র মাসে ওমরা পালনের বিশেষ ফজিলত থাকায় মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে ভিড় করেন মুসলমানরা।

এদিকে রমজানে একাধিকবার ওমরা পালনের ওপর গত সপ্তাহে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। সৌদির সংবাদমাধ্যম জানিয়েছে, ভিড় কমাতে এবং অন্যরাও যেন ওমরা পালন করতে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর এই কারণে ইলেকট্রনিক পদ্ধতিতে ওমরা পালনের অনুমতি দেওয়া সৌদির সরকারি নুসুক অ্যাপে যখন রমজানে কোনো ব্যক্তি দ্বিতীয়বারের মতো ওমরা পালনের অনুমতি চেয়ে আবেদন করেন তখন একটি বার্তা ভেসে ওঠে। এতে লেখা থাকে, ‘অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে। সবাইকে সুযোগ দিতে রমজানে দ্বিতীয়বার কেউ ওমরা করতে পারবেন না।’
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম