শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ধর্ম ও মিথ

ইফতারের আগে ও পরে যে দোয়া পড়বেন


DhakaReport24.com || 2024-03-12 18:07:45
ইফতারের আগে ও পরে যে দোয়া পড়বেন

শুরু হয়েছে রমজান মাস। সারাদিন রোজা রাখার পর ইফতারের আগে, ইফতার করার সময় এবং ইফতারের পর দোয়া পাঠের মাধ্যমে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করতে হয়।

আসুন জেনে নেই ইফতারের আগে, যে দোয়া পড়বেন-

উচ্চারণ: ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।’

বাংলা অর্থ: ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)

ইফতারের সময় যে দোয়া পড়বেন-

উচ্চারণ: ‘আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।’

বাংলা অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।

ইফতারের পর যে দোয়া পড়বেন-

উচ্চারণ: ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’

বাংলা অর্থ: ‘(ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো।’ (আবু দাউদ, মিশকাত)

ইফতারের সময় যে কাজগুলো করা উত্তম-

ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা।

অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতারে মনোযোগ দেওয়া।

বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা।

খেজুর কিংবা সাদা পানি দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করা।

ইফতারের সময় ভারি খাবার না খেয়ে মাগরিবের নামাজ আদায় করার পর তৃপ্তিসহ খাবার খাওয়া।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম