শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ধর্ম ও মিথ

নেত্রকোনার পূর্বধলায় সরস্বতী প্রতীমা ভাংচুর


দেওয়ান মেহেদি হাসান - নেত্রকোনা
DhakaReport24.com || 2023-01-25 10:25:00
নেত্রকোনার পূর্বধলায় সরস্বতী প্রতীমা ভাংচুর

নেত্রকোনার পূর্বধলায় সার্বজনীন পূজা মন্দিরে সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে তৈরি করা প্রতিমা থেকে ২টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরে প্রতিমা ভাঙচুরের  ঘটনায় আনিছ (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।
 
 
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র কর বলেন, জঘন্যতম কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত আনিছ মানষিক ভাবে বিকারগ্রস্ত।
 
 
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।