শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ধর্ম ও মিথ

আবনায়ে আরজাবাদ সম্মেলন বাস্তবায়ন কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত 


DhakaReport24.com || 2022-10-06 19:28:15
আবনায়ে আরজাবাদ সম্মেলন বাস্তবায়ন কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত 

ঢাকার মিরপুরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী অনুষ্ঠান "আবনায়ে আরজাবাদ সম্মেলন" বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জামেয়ার ১৯৮৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতি বছরের দায়িত্বশীলদের থেকে নিবন্ধন ও কাজের ব্যাপারে তথ্য নেওয়া হয়। ৫ অক্টোবর (বুধবার) এই পরামর্শ সভা উদযাপন করা হয়। 

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আনোয়ার জামশেদের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। 

পরামর্শ সভায় যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হলোঃ "আবনায়ে আরজাবাদ সম্মেলন" এর নিবন্ধনের শেষ তারিখ ২৫ অক্টোবর (মঙ্গলবার) ঘোষণা করা হয়। 

জামিয়ার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান "আবনায়ে আরজাবাদ সম্মেলন" বাস্তবায়নের  চারটি উপ-কমিটি করা হয়।  
প্রথম, অর্থ বিষয়ক উপ-কমিটি। এই দায়িত্বে যারা যারা আছেন, তাদের নামগুলো উল্লেখ করা হলো। মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, মাওলানা ওমর আলী কাসেমী ও মাওলানা মুরতাজা হাসান ফয়েজী মাসুম। 

দ্বিতীয়, প্রচার উপ-কমিটি।এর দায়িত্বে নিয়োজিত আছেন, মুফতি এনায়েতুল্লাহ, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা নুরুন্নবী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম ও মাওলানা ফখরুল হাসান। 

তৃতীয়, দাওয়াত বিষয়ক উপ-কমিটি। এই কমিটির দায়িত্বে যারা আছেন, মুফতি নাছির উদ্দীন খান, মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, মাওলানা আশরাফ আলী কাসেমী, মাওলানা হেদায়েতুল্লাহ, মাওলানা ক্বারী হামিদুল্লাহ, মাওলানা শাহ আহমাদ সাঈদ ও মাওলানা শাকিল আহমাদ 

চতুর্থ, হাদিয়া উপ-কমিটি। এই কমিটির দায়িত্বে যারা আছেন, মাওলানা আনোয়ার জামশেদ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা মুরতাজা হাসান ফয়েজী মাসুম, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা আবু বকর মুহাম্মদ আদনান ও মাওলানা জুলকারনাইন। 

"আবনায়ে আরজাবাদ সম্মেলন" বাস্তবায়ন কমিটির পরবর্তী মিটিং আগামী  ২৬ অক্টোবর বুধবার আরজাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম