নোয়াখালীর সোনাইমুড়ীতে আরবি নববর্ষ হিজরী ১৪৪৪/২০২২খ্রীঃ উপলক্ষে আইডিয়াল মাদ্রাসার আয়োজনে হাদীস প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সোনাইমুড়ী রৌশন কমিউনিটি সেন্টারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ৪০টি হাদীস মুখস্থ বলায় ২১জন প্রতিযোগিকে নগদ অর্থসহ ক্রেস্ট এবং ১৭জনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।

জয়াগ আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাঈদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফারুক আলম।
মাদ্রাসা সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন,নরসিংদী জামেয়া কাশেমীয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা খোরশেদ আলম,মাহমুদুর রহমান সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন,সোনাইমুড়ী আইডিয়াল মাদ্রাসা সুপার লুৎফুল রহমান।
দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধন করতে রাসুল (সাঃ)এর পথ অনুসরণ করে ও আল-কুরআনের আদেশ নিষেধ মেনে চলে সবাইকে এখান থেকে আমল করতে হবে। আগামীতে আরো প্রসস্থ করে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম