আজকে ঈদুল আজহা উদ্যাপন করছেন শরীয়তপুরে সুরেশ্বর দরবার শরিফ ভক্তরা ৩০ গ্রামে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে।
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ মাঠে।
ঈদুল আজহার নামাজ আদায় করেন জেলার বিভিন্ন জায়গা থেকে আসা সুরেশ্বরী ভক্তরা। সুরেশ্বর দরবার শরিফের গোদিন শীল বেলাল নূরী ঈদের নামাজ পড়ান এবং খুতবা পাঠ করেন। কামাল নূরী এ সময় দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন।
সুরেশ্বরী ভক্তরা প্রায় দেড়শ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।