শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ধর্ম ও মিথ

ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদ জামাত


DhakaReport24.com || 2022-07-08 20:44:15
ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদ জামাত

বিশ্ব ঐতিহ্যে ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে বাগেরহাটের প্রধান ঈদের জামাত। ঈদুল আজাহার ৩টি জামাতে দশ হাজার মুসল্লি নামাজ আদায় করবেন এই মসজিদে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে, ৩য় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

বিশ্ব ঐতিহ্যর অংশ এই মসজিদে ঈদ-উল-আজাহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত থাকবেন বলে জানায় স্থানীয় প্রশাসন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, প্রতিবছরের মত এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। তিনটি জামাতে দশ হাজারের বেশি লোকের সমাগম হতে পারে। তাই মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম