শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ধর্ম ও মিথ

 বাংলাসহ ১৪ ভাষায় পবিত্র হজের খুতবা সম্প্রচার


DhakaReport24.com || 2022-07-02 12:40:15
 বাংলাসহ ১৪ ভাষায় পবিত্র হজের খুতবা সম্প্রচার

এবার বাংলা ভাষাসহ মোট ১৪টি ভাষায় পবিত্র হজের খুতবা সম্প্রচারের উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার।শনিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

সংবাদে বলা হয়, আগামী ৮ জুলাই আরাফাত দিবসে মক্কার নামিরা মসজিদ থেকে দেওয়া হজের খুতবাটি দেশটির সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি অনুবাদ সম্প্রচার করা হবে। শ্রোতাদের কাছে সংযম ও সহনশীলতার বার্তা দিতেই ১৪টি ভাষায় অনুবাদ আকারে হজের খুতবা সম্প্রচার করা হবে।

অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো ইংরেজি, বাংলা, ফরাসি, মালয়, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, সোয়াহিলি এবং তামিল। হজ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, অনুবাদের ফলে বিশ্বের ২০ কোটি মানুষের কাছে পৌঁছাবে আরাফাত দিবসের খুতবা।

এবার হজে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি ১০ লাখের বেশি মুসুল্লি। এদের মধ্যে সাড়ে ৮ লাখই বিদেশি। আর দেড় লাখ সৌদি আরবের নাগরিক।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম