শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ধর্ম ও মিথ

ইফতারে আগ মুহূর্তে দোয়া কবুলের সময়


DhakaReport24.com || 2022-04-18 17:16:45
ইফতারে আগ মুহূর্তে দোয়া কবুলের সময়

বারো মাসের চেয়ে রমজান মাস মুমিনদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। এ মাসের ফজিলত অনেক বেশি। মহান আল্লাহ স্বয়ং নিজে রোজাদারকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। তবে, মুমিনরা এটাও জানতে চায়- এ মাসে কোন সময় দোয়া করলে সবচেয়ে বেশি কবুল হয়। আসুন আমরা এ ব্যাপারে বিস্তারিত জেনে নেই। 

ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যেকোনো সময় দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ক্ষুধা-পিপাসায় ক্লান্ত-শ্রান্ত থাকে। তাই এই সময়ে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। কারণ এ ধরনের দুর্বল ও কষ্টকর অবস্থায় দোয়া করা হলে— তা কবুলের সম্ভাবনা বেশি থাকে।

এক হাদিসে আছে, রোজা অবস্থায় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এ ব্যাপারে নবী (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না (বরং কবুল করা হয়); পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া।’ (বায়হাকি, হাদিস : ৩/৩৪৫; সিলসিলাতুস সহিহা, আলবানি : ১৭৯৭ )

আরেকটি হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেয়া হয় না।” (ইবনে মাজাহ, হাদিস : ১৭৫৩; তাবরানি, হাদিস : ১২২৯-১২৩০/২; বায়হাকি, হাদিস : ৩৯০৫)

মোটকথা, হাদিস অনুযায়ী এবং ইফতারের আগে রোজাদারদের দুর্বল অবস্থায় থাকার পরিপ্রেক্ষিতে ইফতারের আগে দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রোজাদারের উচিত, সারাদিন রোজা অবস্থায় দোয়া করার সুযোগ হাত ছাড়া না করা। বিশেষ করে ইফতারে আগের সময়টিতে দোয়ার জন্য বেশি গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম