সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৫ জনে।
নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগী ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ।
শুক্রবার (১১ মার্চ)এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ হাজার ৮৬০টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৩ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৬ লাখ ১৪ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।
দেশে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন।
সর্বশেষ মৃত পাঁচজনেরই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম