রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু


DhakaReport24.com || 2022-02-27 17:07:30
দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৬৪ জনের। শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনে। 

রোববার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানা গেছে, ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫০৮টি নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক শূন্য ১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন।

২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে ঢাকায় ৫, রাজশাহীতে ৩ এবং খুলনায় ১ জন মারা গেছেন। বাকি ৫ বিভাগে কারো মৃত্যু হয়নি।

 ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম