রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হবে আজ: স্বাস্থ্য সচিব


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-02-26 13:27:00
লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হবে আজ: স্বাস্থ্য সচিব

ঢামেক হাসপাতালে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া গণটিকাদান কার্যক্রমের মাধ্যমে একদিনে দেশের এক কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 

তবে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব বলেন, প্রথম ডোজের জন্য এক কোটি টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে বেশি দেওয়া হবে আজ। বিরতিহীনভাবে আজ চলবে এই টিকা কার্যক্রম।

তিনি বলেন, মানুষের সাড়া পাচ্ছি। প্রচুর মানুষ টিকা নিতে এসেছেন। সন্ধ্যা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।

আগামীকালও (রোববার) টিকাদান কার্যক্রম চলবে কি না এমন প্রশ্নের জবাবে লোকমান হোসেন মিয়া বলেন, এখনই বলা যাবে না। পরিস্থিতি দেখে সন্ধ্যার পর আমরা সিদ্ধান্ত নেবো।