রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

করোনায় আরও ৯ জনের মৃত্যু,শনাক্ত ১ হাজার ৯৫১


DhakaReport24.com || 2022-02-21 19:04:00
করোনায় আরও ৯ জনের মৃত্যু,শনাক্ত ১ হাজার ৯৫১
ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৮ হাজার ৯৭৪ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৫১ জন। সব মিলিয়ে ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এতথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৬৭৪ জন। এ পর্যন্ত মোট ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮ জন সুস্থ হয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ৯৪ শতাংশ।