রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৯৮৭


DhakaReport24.com || 2022-02-20 17:31:15
দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৯৮৭
ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৫ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৭ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দিশমিক ৮২ শতাংশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৪ শতাংশ।

দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।