এখন থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের নিবন্ধন ছাড়াই করোনা টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
তিনি জানান, এখন থেকে প্রথম ডোজের টিকা নিতে যদি কেউ আসে, তার যদি জন্ম নিবন্ধন নাও থাকে, শুধু মোবাইল নাম্বার দিয়েই তিনি টিকা নিতে পারবেন।
ডা. শামসুল হক জানান,‘২৬ তারিখ যদি এক কোটিরও বেশি মানুষ টিকা নিতে আসে সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের টিকার কোনো ঘাটতি নেই’।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেউ যদি প্রথম ডোজ টিকা নেওয়ার মেসেজ নাও পেয়ে থাকেন, টিকাকেন্দ্রে এসে টিকা নিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আপনার তথ্য স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা হবে।