৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এই তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট আট জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে দুই জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ছয় জন রোগী।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৪২ জন। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৪ রোগী।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন। আর ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।