বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৭ হাজার ২৬৪


DhakaReport24.com || 2022-02-10 16:55:30
করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৭ হাজার ২৬৪

মহামারি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জনে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে আরও ৭ হাজার ২৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন। মোট সুস্থ ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয় । শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।