দেশে বর্তমানে ২০ লাখ লোক ক্যানসারে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটেরিয়ামে আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজন করা হয় এ আলোচনা সভার।
তিনি আরও বলেন, এক সময় কলেরা, ডায়েরিয়া, টাইফয়েড, যক্ষা এসব রোগেও মানুষ মারা যেত। সেসব রোগও নিয়ন্ত্রণ করা হয়েছে। আমাদের স্বাস্থ্য সেবার মান সে সময়ের তুলনায় অনেক সমৃদ্ধ হয়েছে। ফলে আমরা ক্যানসারের মতো রোগকেও স্বাস্থ্যসেবা দিয়ে নিয়ন্ত্রণে আনতে পারবো।
এসময় ধূমপান নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।