বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-02-08 16:29:15
দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনে। শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়োমিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।

২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪১ হাজার ৬৯৮টি নমুনা। 

 

ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম