বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

টিকাদান কর্মসূচি ডিসেম্বরের মধ্যে শেষ করার আশা স্বাস্থ্যমন্ত্রীর


DhakaReport24.com || 2022-02-07 14:40:00
টিকাদান কর্মসূচি ডিসেম্বরের মধ্যে শেষ করার আশা স্বাস্থ্যমন্ত্রীর

বুস্টার ডোজসহ টিকাদান কর্মসূচি আগামী ডিসেম্বর নাগাদ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।  

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী ।

দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের ৭০ শতাংশ লোকের টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। টার্গেটেড পিপলের ৮২ শতাংশের টিকা দেওয়া হয়েছে। টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলেও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে। করোনার টিকার ১০ কোটি প্রথম ডোজ, প্রায় ৭ কোটি দ্বিতীয় ডোজ এবং শিক্ষার্থীদের দেড় কোটির মতো টিকা দেওয়া হয়েছে।

দেশে দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ এখনো টিকা নেননি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।