শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

করোনায় আরও ২৯জনের মৃত্যু, শনাক্ত ৮হাজার ৩৪৫


DhakaReport24.com || 2022-02-06 17:09:45
করোনায় আরও ২৯জনের মৃত্যু, শনাক্ত ৮হাজার ৩৪৫
ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৮৯ জনের।

একই সময়ে ৩৮ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন শনাক্ত হয়েছে।

রোববার(৬ ফেব্রুয়ারি)এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে ।

এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের চারজন,রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের চারজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগের তিনজন ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন দুইজন।