শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

করোনাকালে ওষুধ ব্যবহারে স্বাস্থ্য অধিদফতরের সতর্ক


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-02-06 15:51:30
করোনাকালে ওষুধ ব্যবহারে স্বাস্থ্য অধিদফতরের সতর্ক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ গত কয়েকদিনে কিছুটা কমেছে। তবে সার্বিক সংক্রমণ পরিস্থিতিকে প্রকৃতপক্ষে নিম্নমুখী বলার সময় হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এসময় করোনাকালে অ্যান্টিভাইরাল ওষুধের ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (০৬ জানুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, আমরা দেখেছি টিকার পাশাপাশি করোনাকালে অ্যান্টিভাইরাল ওষুধের আবিষ্কার হয়েছে। বিভিন্ন জায়গা থেকে সেগুলো উৎপাদন হচ্ছে, বাংলাদেশে এর ব্যবহার করা হচ্ছে। আমরা চিকিৎসকদের কাছে আবেদন রাখতে চাই, সুনির্দিষ্ট লক্ষণ ও নির্দেশনা ছাড়া কোনো অবস্থাতেই যেন এ ধরনের ওষুধ ব্যবহার করা না হয়।

ডা. নাজমুল ইসলাম বলেন, গত দুদিনে আমরা দেখেছি সংক্রমণের নিম্নমুখী প্রবণতা আছে, তবে এটি আসলেই নিম্নমুখী কি না, তা বলার সময় এখনও হয়নি। এ সময়টাতে আমরা যেন আত্মতুষ্টিতে না ভুগি। আমরা যেন আরও বেশি দায়িত্বের পরিচয় দিই। নাক মুখ ঢেকে মাস্ক পরিধান করাসহ যেসব স্বাস্থ্যবিধি রয়েছে, সেগুলো মেনে চলি।

তিনি বলেন, আমরা দেখেছি বিভিন্ন স্থানে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, সেখানেও আমরা সবার প্রতি আবেদন রাখতে চাই, স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে ও নাক মুখ ঢেকে মাস্ক পরিধান করতে হবে।

ডা. নাজমুল বলেন, হাসপাতালগুলো সেবার ওপর মাত্রাতিরিক্ত চাপ এখনো তৈরি হয়নি। টিকাদান কর্মসূচি যেভাবে চলছে, আমরা নিশ্চিত, হাসপাতালগুলোর ওপর যে বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে সেটি হবে না।