চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ জনের মৃত্য হয়েছে। ৫৪৯ জনের মধ্যে শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৩২ শতাংশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত মহানগর এলাকার ৩৭৬ জন ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৯৯২ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৮৮ হাজার ১৮৩ জন এবং উপজেলায় ৩২ হাজার ৮০৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫৯ জনের মধ্যে মহানগরের ৭৩৪ জন এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।