বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : স্বাস্থ্য

রাজশাহীতে ৬০ শতাংশের ওপরে করোনা সংক্রমণ


DhakaReport24.com || 2022-01-27 12:33:15
রাজশাহীতে ৬০ শতাংশের ওপরে করোনা সংক্রমণ

রাজশাহীতে ৬০ শতাংশের ওপরে উঠেছে করোনা সংক্রমণ ।সর্বশেষ নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৩৯ শতাংশ।

এর একদিন আগেই এ হার ছিল ৫৮ দশমিক ৬০ শতাংশ। এছাড়া গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও এক নারীর মৃত্যু হয়েছে।

তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

রামেক পরিচালক আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে থাকা ১০৪ শয্যার বিপরীতে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ৪৯ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের ১ জন, ঝিনাইদহের ১ জন ও মেহেরপুরের ১ জন রোগী রয়েছেন। আর এ ৪৯ জনের মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ৩৫ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী রয়েছেন ২ জন।

এদিকে সর্বশেষ বুধবার (২৬ জানুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  

আর রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে রাজশাহী জেলার করোনা সংক্রমণ হার বেড়ে ৬০ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে বলেও জানা গেছে।