বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৭


DhakaReport24.com || 2024-11-14
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) তাদের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে হালনাগাদ এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে দুজন বরিশাল বিভাগ, একজন করে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। এদের মধ্যে দুজন পুরুষ এবং তিনজন নারী।

চলতি বছরে ৭৭ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্য থেকে সাড়ে ৭২ হাজার রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আর বছর জুড়ে মোট মৃত্যু হয়েছে ৩৮৪ জনের।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। এই অঞ্চলে ২৬৭ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছরের জুলাই থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। ওই মাসে ডেঙ্গুতে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হন। পরের মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৫২১। সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ গুণ বেড়ে হয় ১৮ হাজার ৯৭।

এর মধ্যে অক্টোবরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। ওই মাসে ১৩৫ জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। আর চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩১০ জন। আর মারা গেছেন ৮১ জন ডেঙ্গু রোগী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম