দেশে নতুন করে রকেট গতিতে করোনা সংক্রমণ বাড়ছে। বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্যানুযায়ী দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ পুরুষ এবং বাকি ৪ জন নারী।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৭৩ জনের। যার মধ্যে ১৮ হাজার ৭৫ জন পুরুষ এবং ১০ হাজার ১৯৮ জন নারী। যা শতাংশের হিসেবে ৬৩ দশমিক ৯৩ শতাংশ পুরুষ এবং নারী ৩৬ দশমিক ০৭ শতাংশ।
এদিকে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৭৩ জনে।
একই সময়ে নতুন করে আরও ১৫ হাজার ৫২৭ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৯ হাজার ৭৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫২ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।
এর আগে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছিল। এদিন ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ১৬ হাজার ৩৩ জন।