বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : স্বাস্থ্য

৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন


DhakaReport24.com || 2024-10-31
 ৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনটি গতকাল বুধবার স্বাক্ষরিত। তবে আজ বৃহস্পতিবার এই সম্পর্কে তথ্য পাওয়া গেছে।

যেসব সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হলো—

কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ–এর পরিবর্তে মানিকগঞ্জ মেডিকেল কলেজ; আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী–এর পরিবর্তে নোয়াখালী মেডিকেল কলেজ; শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর–এর পরিবর্তে জামালপুর মেডিকেল কলেজ; শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল–এর পরিবর্তে টাঙ্গাইল মেডিকেল কলেজ; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর–এর পরিবর্তে ফরিদপুর মেডিকেল কলেজ এবং এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর–এর পরিবর্তে দিনাজপুর মেডিকেল কলেজ। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম