বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১২


DhakaReport24.com || 2024-10-29
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১২

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৩১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয় জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা বেড়ে ২৮৬ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৩১২ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫০৩ জন, ঢাকা বিভাগে ২৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, বরিশাল বিভাগে ১১৮ জন, খুলনা বিভাগে ১৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ৫৯ হাজার ৪২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩.২০% পুরুষ এবং ৩৬.৮০% নারী। মৃত্যুবরণকারী ২৮৬ জনের মধ্যে ৫৩.৫০% নারী এবং ৪৬.৫০% পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

গত বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৭০৫ জন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রায় ৩০০ জন মারা যান।

২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ তেমন দেখা যায়নি, কিন্তু ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন, যার ফলে ১০৫ জন মারা যান। ২০২২ সালে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন এবং ২৮১ জন মারা যান।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম