বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২


DhakaReport24.com || 2024-09-30
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১৫২ জন। এতে চলতি বছর মোটা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ই ৪৭১ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২১৯ জন, বরিশালে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৩ জন, খুলনায় ৮৬ জন, ময়মনসিংহে ২৭ জন ও রাজশাহী বিভাগে ৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৬৩ জন। তাদের মধ্যে ৮০ জন পুরুষ ও ৮৩ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩৮ জন। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এছাড়া ২৪ ঘণ্টায় ৯৮২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলেও এতে জানানো হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম