প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগী হিসেবে নতুন করে শনাক্ত করা হয়েছে আরও ৯ হাজার ৬১৪ জন। শনাক্তের হার ২৮ দশমিক শূন্য ২ শতাংশ।
এ নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনে। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২০৯ জন। ২১ জানুয়ারি ১১ হাজারের বেশি শনাক্ত ও ১২ জনের মৃত্যু হয়।