মাতৃত্ব এক স্বর্গীয় অনুভূতি। স্বাভাবিক প্রসবের পর সুস্থ মায়ের কোলে সুস্থ শিশু সব পরিবারের কাম্য।
আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়।
আমেরিকান প্রেগনেন্সি এ্যাসোসিয়েশন এর রিপোর্ট অনুযায়ী সিজারিয়ান ডেলিভারির পরও ৯০% মায়েরা পরবর্তী প্রেগনেন্সিতে নরমাল ভেজাইনাল ডেলিভারি করানোর জন্য উপযুক্ত থাকেন। এদের মধ্যে ৬০-৮০% মায়ের কোন সমস্যা ছাড়াই সিজারের পর নরমাল ভেজাইনাল ডেলিভারি হয়। কিন্তু ডেলিভারি ট্রায়াল দেয়ার আগে দেখে নিতে হবে কোন কোন মায়েরা এই ডেলিভারির জন্য উপযুক্ত। এজন্য আগের সিজার সম্পর্কে কিছু তথ্য নিতে হবে।
তাই আপনি যদি আগেই একটি সন্তান সিজার অপারেশনে জন্ম দিয়ে থাকেন এবং আপনি আবার গর্ভবতী হন, তাহলে আপনি আবার সিজার না করেও স্বাভাবিক সন্তান প্রসব চাইতে পারেন।
আমাদের দেশে অল্পকিছু হাসপাতালে এ সেবা আছে, কারণ জরুরি সব কিছু ম্যানেজ করার মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ জনবল নেই। আপনি যদি সিজারের পরে নরমাল ডেলিভারি করতে চান, আপনার চিকিৎসককে জানান এবং তার নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিন।