বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ভুল ধরিয়ে দেবেন, আমাকে পিছু টানবেন না: ভিসি দীন মোহাম্মদ


DhakaReport24.com || 2024-03-28 14:16:45
ভুল ধরিয়ে দেবেন, আমাকে পিছু টানবেন না: ভিসি দীন মোহাম্মদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের দায়িত্ব নিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। তিনি বলেন, আমি আপনাদেরই লোক, আমি বঙ্গবন্ধুর লোক, আমি প্রধানমন্ত্রীর লোক। আমাকে সবাই সহযোগিতা করবেন, ভুল হয়ে ধরিয়ে দিবেন। তবে কেউ আমাকে পিছু টানবেন না।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে এক সংবাদ সম্মেলনে নতুন উপাচার্য এ কথা বলেন। তিনি বলেন, আমি কোনো দুর্নীতি করব না। কোনো দুর্নীতি প্রশ্রয় দেব না। আমি মানুষ হিসেবে ভুল করতেই পারি, তবে ভুল হলে ধরিয়ে দেবেন। আমার কাজের গতি যেন তরান্বিত হয়, সে ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন।

দীন মোহাম্মদ বলেন, আমার কাছে সবাই সমান। আমি কারও অন্যায় আবদার শুনব না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলে দিয়েছেন। আমার অনেক চ্যালেঞ্জ আছে। আমি মনে করি আপনারা সবাই খুবই ক্যাপাবল। বছরের পর বছর এখানে শ্রম দিয়ে আসছেন। সবাইকে জড়িয়ে ধরে একসাথে কাজ করতে চাই। আমি প্রাশাসনিক ক্ষমতা দেখাতে আসিনি, আমি আনাদের বন্ধু হয়ে কাজ করতে চাই।

নতুন ভিসি আরও বলেন, আমার রুমে এসে অপ্রয়োজনীয় সময় ব্যায় করা আমি পছন্দ করব না। আপনারা সবাই অনেক কর্মঠ, কাজের মাধ্যমেই আপনাদের সাথে আমার কথা হবে। আমার অনুরোধ, আমাকে সবাই সহযোগিতা করবেন। আমি আপনাদের মতোই একজন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম