দেশে গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে কারো মৃত্যু হয়নি। এর আগে, গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) ৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে কোভিড-১৯ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০ লাখ ৪৮ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৬ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম