বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : স্বাস্থ্য

লিভারের চিকিৎসায় ফাইব্রোস্ক্যান মেশিন চালু করল বিএসএমএমইউ


DhakaReport24.com || 2024-02-12 18:12:15
লিভারের চিকিৎসায় ফাইব্রোস্ক্যান মেশিন চালু করল বিএসএমএমইউ

প্রথমবারের মতো লিভারের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘ফাইব্রোস্ক্যান’ মেশিন চালু করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে এ মেশিনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর সর্বাধুনিক প্রযুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা সেবায় প্রয়োগ করা হচ্ছে। আজকের এই ফাইব্রোস্ক্যান মেশিনের উদ্বোধনের জন্য লিভার সিরোসিস, ফ্যাটিলিভারে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহজলভ্য হল। ফ্যাটি লিভার আগে ভাগে এ মেশিন দিয়ে নির্ণয় করা হলে লিভার সিরোসিস রোগ সহজেই প্রতিরোধ করা যাবে।

উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটিই কথা- কোনো রোগী যেনো দেশের বাইরে না যায়। আমরা সেই লক্ষ্য নিয়ে চেষ্টা করছি। বিদেশে রোগীরা না গেলে যে অর্থ বাঁচবে তা দিয়ে আরেকটি পদ্মা সেতু তৈরি করা যাবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ, বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টেরোলজি সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ, অধ্যাপক ডা. রাজীবুল আলম, সহযোগী অধ্যাপক ডা. মাসুদুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. শোয়েব চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ্ আল মামুন, ডা. এবিএম সফিউল্লাহ, ডা. ফজলুল করিম চৌধুরী, ডা. নুরুজ্জামান, ডা. সুস্মিতা ইসলাম, ডা. শাহনেওয়াজ ও বিভাগের অন্যান্য চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নার্সরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ফাইব্রোস্ক্যান একটি অত্যাধুনিক যন্ত্র। যার সাহায্যে পুরোপুরি ব্যথামুক্ত পদ্ধতিতে লিভার স্টিফনেস বা লিভার কতখানি শক্ত হয়ে আছে, তা নির্ণয় করা যায়। লিভার স্টিফনেসের কয়েকটি ধরন রয়েছে। ফরাসি প্রতিষ্ঠান ইকোসেন নির্মিত ফাইব্রোস্ক্যানের মাধ্যমে সিরোসিসসহ সবগুলো ধাপ নির্ণয় করা যায়।

লিভারের নানা ধরনের দীর্ঘমেয়াদি রোগ ক্রনিক ভাইরাল হেপাটাইসিস, অ্যালকোহলিক, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ও লিভার সিরোসিস শনাক্তকরণে এ মেশিন ব্যবহার করা হয়। এর ফলে রোগীরা খুব সহজেই রোগ নির্ণয় করে চিকিৎসা সেবা নিতে পারবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম