রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৫ রোগী


DhakaReport24.com || 2024-02-07 20:10:15
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৫ রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকাতে ছয়জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

 
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ১৮ জন এবং সারাদেশে (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ২৭ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরের মোট ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ১৭৯ জন। এর মধ্যে ঢাকাতে ৩৯৯ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত এক হাজার ৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৩৪৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৭০৮ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট ১০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৪০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে হাসপাতাল থেকে ডেঙ্গুরোগী ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯০ শতাংশ, ভর্তি থাকার নয় শতাংশ এবং মৃত্যুর হার শতকরা এক দশমিক চার শতাংশ।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম