রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২২ জন


DhakaReport24.com || 2024-02-06 19:46:30
২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২ জন; তবে মশাবাহিত এ রোগে নতুন করে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৫ জন ঢাকায় এবং ১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১১৫৪ জন হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ঢাকায় ৩৯৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৭৬১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪১ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৫৫।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬ জন মারা গেছেন; তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৬ জন ঢাকার বাইরে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ ছাড়া ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে গত বছর।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম