বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : স্বাস্থ্য

বারডেমের পরিচালক হলেন নাসির উদ্দিন আহমেদ


DhakaReport24.com || 2024-01-15 13:29:15
বারডেমের পরিচালক হলেন নাসির উদ্দিন আহমেদ

রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আলোচিত ও জনপ্রিয় সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন আহমেদ।

সোমবার (১৫ জানুয়ারি) ডা. মো. নাসির উদ্দিন নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ সময় পর গত ১১ জানুয়ারি থেকে আবারও আমার আপন কর্তব্যে ফিরলাম। অবসরের প্রায় সাড়ে ৩ বছর পর এবার বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেছি। দোয়া প্রার্থী, যেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মতো ভালো কিছু করতে পারি।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দীন আহমেদ ২০২০ সালের ১৬ জুলাই মমেক হাসপাতালের পরিচালক হিসেবে শেষ কর্মদিবসে দায়িত্ব পালন করেন। পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় মমেক হাসপাতালে ওয়ানস্টপ সার্ভিস চালুর পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যসেবায় অভাবনীয় পরিবর্তন সাধিত হয়, যা স্থানীয় পর্যায়ে সব মহলে প্রশংসা কুড়ায়। একই সঙ্গে দেশের অন্যান্য হাসপাতালের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।

জানা গেছে, সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের ৫ দিনের মাথায় ওই বছরের (২০২০) ৩০ জুলাই সরকারি চাকরি থেকে অবসরে যান তিনি। এর ৩ বছর ৫ মাস পর বারডেম জেনারেল হাসপাতালে পরিচালক হিসেবে যোগ দেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম