বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : স্বাস্থ্য

নতুন বছরে ডেঙ্গু আক্রান্ত ৪৮৫, মৃত্যু ৪


DhakaReport24.com || 2024-01-09 19:47:15
নতুন বছরে ডেঙ্গু আক্রান্ত ৪৮৫, মৃত্যু ৪

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এনিয়ে চারজনের মৃত্যু হয়েছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮৫ জনে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৯০ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

২০২৪ সালের প্রথম নয় দিনে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৮৪ জন এবং ঢাকার বাইরে ৩০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে গতবছরের রোগীসহ ৮২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ২৬৫ জন রাজধানীতে এবং বাকিরা দেশের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তবে ২০২৩ সালে জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। যা ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। ২০২৩ সালে সারাদেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার আটজন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। এ যাবৎকালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন মানুষ মশাবাহিত রোগটিতে মারা গেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম