শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেয়ারা


DhakaReport24.com || 2019-10-31 17:51:15
ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেয়ারা

উচ্চ চিনিযুক্ত খাবার এ পরিস্থিতির জন্য দায়ী হলেও এককভাবে নয়; এমন পরিস্থিতির জন্য অনেকগুলো কারণ রয়েছে। এ ডায়াবেটিস নিয়ন্ত্রণের দুর্দান্ত উপায় হলো, ডায়েটে এমন খাবারগুলো অন্তর্ভুক্ত করা, যেগুলো ডায়াবেটিসের লক্ষণগুলো হ্রাস করতে সহায়তা করে। এদিক থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেয়ারাকে দুর্দান্ত একটি খাবার বলা হয়। স্বতন্ত্র পুষ্টির সংমিশ্রণ পেয়ারাকে ডায়াবেটিস ডায়েটের জন্য উত্কৃষ্ট একটি খাবারে পরিণত করেছে। নরম ও বীজযুক্ত হালকা সবুজ বর্ণের বেশির ভাগ ফল শীত মৌসুমে পাওয়া যায়। এখন আপনি হয়তো ভাবছেন, পেয়ারা রক্তে শর্করাকে পরিচালনা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কীভাবে ভূমিকা রাখে? চলুন জেনে নিই পেয়ারার কার্যকারিতা...

পেয়ারায় কম গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) থাকে, অর্থাৎ এটি হজম হয় এবং ধীরে ধীরে শোষিত হয়। এছাড়া এটি গ্লুকোজ স্তর ক্রমান্বয়ে বৃদ্ধি প্রভাবিত করে। পেয়ারা মানবদেহের অভ্যন্তরেই চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে বাড়তি শর্করা গ্রহণে শরীরে অনীহা তৈরি হয়।

পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার বা তন্তু থাকে, যা রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করে এবং নিয়ন্ত্রণে রাখে। ফাইবার হজম হতে দীর্ঘ সময় নেয়, ফলে এটি রক্ত প্রবাহে দ্রুত না গিয়ে ধীরে ধীরে বেরিয়ে যায়।

পেয়ারায় কম ক্যালরি থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। অতিরিক্ত ওজন রক্তে ব্লাড সুগার বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুসারে, ১০০ গ্রাম ফলে মাত্র ৬৮ ক্যালরি রয়েছে এবং মাত্র ৮ দশমিক ৯২ গ্রাম প্রাকৃতিক চিনি আছে।

পেয়ারায় সোডিয়ামের পরিমাণ কম এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। এটি ডায়াবেটিস ডায়েটের পূর্বশর্ত পূরণ করে।

আপনি যদি ভেবে থাকেন কমলা ভিটামিন সি-এর সেরা উৎস, তাহলে আপনার ভাবনা ভুল। কমলার চেয়ে পেয়ারায় চার গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায়। এ পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে তোলে এবং ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

পেয়ারার এসব বৈশিষ্ট্য ছাড়াও আপনার জানা উচিত, ফলটি স্বাস্থ্যকর দেহের জন্য প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। এজন্য আপনার ডায়েটে বেশি পেয়ারা অন্তর্ভুক্ত করা উচিত। ভিন্নতা আনতে পেয়ারা জুস করে খেতে পারেন। এটি কাঁচা খান বা জুস করে খান, এ আসন্ন শীতের মৌসুমে পেয়ারা সংগ্রহ করতে ভুলবেন না।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে হার্টের রোগ, স্ট্রোক, চোখ ও কিডনির সমস্যা এড়ানো সম্ভব। প্রকৃতপক্ষে ডায়াবেটিস এমন এক রোগ, যা শরীরের যেকোনো অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। আর এ কারণেই যেকোনো রোগ দেখা দিলে চিকিৎসকরা ডায়াবেটিস পরীক্ষার পরামর্শ দেন। আর পরীক্ষায় ডায়াবেটিস ধরা পড়লে অবশ্যই আপনার ডায়েটে পরিবর্তন আনতে হবে।
 
সূত্র: এনডিটিভি