বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : স্বাস্থ্য

পুনাকের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান কার্যক্রম শুরু


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-05 17:16:30
পুনাকের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান কার্যক্রম শুরু

 

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সারের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে আজ রোববার (০৫ নভেম্বর ২০২৩) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, সহ-সভানেত্রী আফরোজা পারভীন, সহ-সভানেত্রী প্রথমা রহমান সিদ্দিকী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা. ফাতেমা জেসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী বলেন, বাংলাদেশে মেয়েদের স্তন ক্যান্সার, সারভেইকেল ক্যান্সার উদ্বেগজনক হারে বাড়ছে। লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

বাংলাদেশ সরকার জরায়ুমুখ ক্যান্সারজনিত মৃত্যুহার কমানোর উদ্দেশ্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে এবং এটি ইপিআই শিডিউলের আওতাভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী সরকারের এ কর্মসূচির সাথে একাত্মতা  ঘোষণা  করেছেন। তারই ধারাবাহিকতায় পুনাক সদস্য ও তাদের কন্যা সন্তান ও স্টাফ যাদের বয়স পনেরো থেকে পঁয়তাল্লিশ তাদেরকে  এইচপিভি টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

এ কার্যক্রম আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলবে এবং এর আওতায় ১০০ জন পুনাক সদস্যদকে এইচপিভি টিকা দেওয়া হবে ।

উল্লেখ্য, বাংলাদেশে নারীদের জরায়ুমুখ ক্যান্সার  দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার। এ ক্যান্সার এইচপিভি নামক ভাইরাস দ্বারা সংগঠিত হয়। ২০১৮ সালের ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এর তথ্যমতে বাংলাদেশের প্রতিবছর ১২ হাজারের বেশি নারী জরায়ুমুখ ক্যান্সারে  আক্রান্ত হন এবং প্রায় সাড়ে ৬ হাজার নারী মারা যান। অথচ জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধ  ও নিরাময় যোগ্য।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম