বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : স্বাস্থ্য

আমেরিকাসহ ১৫৭ দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-29 20:05:45
আমেরিকাসহ ১৫৭ দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৯ অক্টোবর) আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্বে রোববারের প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রপ্তানি হয়ে থাকে। চলতি অর্থবছরের (২০২৩-২৪) সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩ হাজার ৩৫৫ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬৩ টাকার ওষুধ রপ্তানি হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, যে সব দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি হয় সে দেশগুলো হলো- আফগানিস্তান, আজারবাইজান, ভুটান, কম্বোডিয়া, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, জর্ডান, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, মালয়েশিয়া, ম্যাকাও, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন, তাইওয়ান, মালদ্বীপ।

যথাক্রমে, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, লেবানন, কুয়েত, কাতার, ওমান, উপসাগরীয় দেশসমূহ (জিসিসি), তুর্কমেনিস্তান কাজাকিস্তান, বাহরাইন, ব্রুনাই দারুস সালাম, নরওয়ে, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল রাশিয়া, রুমানিয়া, ফ্লোভেনিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইজালা সর্বহা আয়ারল্যান, বুলগেরিয়া, মেসিডোনিয়া, বসনিয়া, টোবাগো, সান মারিনো, বোতসোয়ানা, চাঁদ, মিশর, ইজিপ্ট, ইজিপ্ট।

এছাড়া্ও, পাবন, কেনিয়া, লিবিয়া, লাইবেরিয়া লেসোথো, মরিশাস নাইজেরিয়া, মালাউই মালি সেনেগাল, সোমালিয়া, দক্ষিণ, সোয়াজিল্যান্ড, সেনে তানজানিয়া, তিউনিসিয়া, টোগো, উপান্ডা, জামাইকা, লাওস মৌরিতানিয়া, সোমালি লাই, জাম্বিয়া, অ্যা, ই, ডা, মেক্সিকো, ডোমিনিকান প্রবচ হাইতি আর্জেন্টিনা, বেলিজ, ব্রাজিল, কলম্বিয়া, কোপা-রিক মন্টিনিগ্রো, নিকারাগুয়া, পানামা, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, চোশা, ভেনেজুয়েলা জানু কুরাকাও, প্যারাগুয়ে, উরুগুয়ে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম