বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : স্বাস্থ্য

প্রাকৃতিক উপায়েই সারবে গ্যাস্ট্রিক সমস্যা


অনলাইন ডেস্ক
DhakaReport24.com || 2023-09-29 15:46:15
প্রাকৃতিক উপায়েই সারবে গ্যাস্ট্রিক সমস্যা

পেটে গ্যাস জমে কষ্ট পেতে হয় অনেককেই। বিভিন্ন ধরনের খাবার এক্ষেত্রে দায়ী হতে পারে। আবার খাদ্যাভ্যাসের কিছু ভুলের কারণেও পেটে গ্যাস জমতে পারে। অনেকে সচেতন হয়ে বাইরের খাবার খান না, ঘরে তৈরি খাবার নিয়মমাফিক খান। এরপরও পেটে গ্যাস জমে যাওয়ার সমস্যায় ভোগেন। একটু ভারী বা মসলাদার খাবার খেলে তো কথাই নেই, তখন সমস্যা আরও বেড়ে যায়।

পেটে গ্যাসের সমস্যা থেকে বাঁচতে বেশিরভাগই ‍ওষুধের ওপর নির্ভর করেন। এরজন্য মুঠো মুঠো ওষুধ খাওয়ার অভ্যাস করেন অনেকেই। তবে এটি কোনো কাজের কথা নয়। কারণ সব ধরনের ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। ওষুধ খেয়ে সাময়িক মুক্তি মিললেও শরীরে পড়তে পারে দীর্ঘমেয়াদী প্রভাব।

ওষুধের বদলে একটি ঘরোয়া উপায় বেছে নিলে সেটি আপনার সমস্যার সমাধান সহজ করে দিতে পারে। পেটের গ্যাস দূর করার অনেকগুলো ঘরোয়া উপায় রয়েছে। তার মধ্যে সবচেয়ে সহজ একটি উপায় হলো কিশমিশ খাওয়া। তবে কিশমিশ এমনি খেয়ে ফেললে হবে না, সেজন্য করতে হবে একটি কাজ।

কিশমিশ ধুয়ে একগ্লাস পানিতে সারারাত ভিজিয়ে রাখতে হবে। এর ফলে কিশমিশগুলো ফুলে টইটম্বুর হয়ে যাবে। এরপর সকালে উঠে সেই কিশমিশ টপাটপ পাঁচ-ছয়টি মুখে পুড়ে নিলেই যথেষ্ট। নিয়মিত খেলে সুফল টের পাবেন দ্রুতই।

এভাবে খাওয়ার অভ্যাস করলে নানাভাবে উপকার পাবেন। কারণ এটি শুধু পেটের গ্যাসই কমায় না, সেইসঙ্গে অ্যাসিডিটিও দূর করে। আবার এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও মূখ্য ভূমিকা রাখে। দ্রুত হজম করার কাজেও সাহায্য করে ভেজানো কিশমিশ। তাহলে এখন থেকে আর পেটের গ্যাস নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ভেজানো কিশমিশ নিয়মিত খেলেই উপকার পাবেন।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম