রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

বিশ্ব আলঝেইমারস দিবস পালন করলো বিএসএমএমইউ


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-09-21 19:03:45
 বিশ্ব আলঝেইমারস দিবস পালন করলো বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিউরোলজি বিভাগের উদ্যোগে বিশ্ব আলঝেইমারস দিবস ২০২৩ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লকের সামনে প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ একটি বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন।

এ সময় সম্মানিত প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলঝেইমারস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ। তাই এই রোগকে বিশেষ গুরুত্ব দিয়েই দেখা উচিত এবং এটার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য বিশ্ব অ্যালজাইমার্স দিবস পালন করা হয়। এক ধরনের ডিমেনশিয়া হচ্ছে–এই অ্যালজাইমার্স। দিন দিন এই রোগ গোটা বিশ্বে এই রোগ বেড়েই চলেছে। তাই যাতে সাধারণ মানুষ এই রোগটা নিয়ে সচেতন হয়, সতর্ক হয়। আর এজন্যই ২১ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে পালিত হয় অ্যালজাইমার্স ডে। 

এটি একটি নিউরোডিজেনেরেটিভ রোগ, যা ধীরে ধীরে শুরু হয় এবং পরে ভয়াবহ আকার ধারণ করে। ৬০ থেকে ৭০ শতাংশ কেসেই এটা ডিমেনশিয়ার মূল কারণ হয়ে দাঁড়ায়। অ্যালজাইমার্স শব্দটি শুনলে যেটা আমাদের মনে পড়ে যে, কথা ভুলে যাওয়া, কিছু মনে রাখতে না পারা ইত্যাদি। এই রোগের মূল লক্ষণ হচ্ছে—সব জিনিস ভুলে যাওয়া, কিছু মনে রাখতে না পারা। পরে সেটা বাড়তে বাড়তে কথা বুঝতে না পারা, ভাষা চিনতে বা বলতে না পারা, মুড সুইং, হারিয়ে যাওয়ার সমস্যা বাড়তে থাকে। তাই এই রোগ সম্পর্কে যথেষ্ট জ্ঞান এবং সচেতনতা প্রয়োজন।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম