বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : স্বাস্থ্য

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ২৯৪ চিকিৎসক


DhakaReport24.com || 2023-05-09 12:35:15
সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ২৯৪ চিকিৎসক

সহকারী অধ্যাপক পদে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৯৪ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পারসোনাল-১ অধিশাখা) উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা বেতনক্রমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৬ মের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন অন্যথায় ১৭ মে পূর্বাহ্নে নিজ নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। এর মধ্যে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন। এইচআরএম ডাটাবেজ থেকে মুভআউট হবেন এবং যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভইন হবেন। রাষ্ট্রপতির আদেশ জারি করা এ প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম